সালমানের বাড়ির সামনে বিক্ষোভ, আটক ২০

বিগ বস ১৩ এর সম্প্রচার বন্ধ করার দাবিতে শুক্রবার থেকে সালমান খানের বাড়ির সামনে বিক্ষোভ করছেন একদল মানুষ।

তারা সকলেই কারণি সেনার সদস্য বলেই জানা যাচ্ছে। এতে ২০ জনকে আটক করছে পুলিশ। বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথম সিজন থেকেই বিগ বস-১৩ ঘিরে বিতর্কের অন্ত নেই।

চলতি বিগ বস ১৩-এর থিম নিয়ে বেশিই বিতর্ক তৈরি হয়েছে। এবারের থিম, বেড ফ্রেন্ডস ফরএভারকে মোটেও ভাল চোখে দেখছেন না অনেকেই। এনিয়ে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের পক্ষ শোটি বন্ধের জন্য চিঠি পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর