মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাধারন সম্পাদক মামুনুর রশীদ খোকাকে সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান প্রেসক্লাবের আহবায়ক সামসুজ্জামান পনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার,উপজেলা সহকারী কমিশনার (ভ্থমি) রিনাত ফৌজিয়া,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো.রাজিবুল হাসান,উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন।
সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোক্তার হোসেনের সঞ্চালনায় অরো উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক পলাশ,সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলসহ প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল সদস্যকে সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোরা দিয়ে বরন করা হয় এর আগে নির্বাচিত কমিটিকে সিরাজদিখনিা থানার পক্ষ থেকে সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বার্তাবাজার/এম.কে