আবরার হত্যা মামলায় যাদের নাম এজাহারে নেই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে আরও তিনজনের নাম সামনে এসেছে। তারা হলেন, মুজতবা রাফিদ, সাইফুল ও গালিব।

আজ সোমবার ‘বুয়েটিয়ান’ নামক ফেসবুক পেজে এদের ছবি প্রকাশ করে বলা হয়, আবরার হত্যা মামলায় গ্রেপ্তার হয়নি যে অভিযুক্তরা। যাদের নাম এজাহারেও নেই।

এছাড়া পলতক চারজন আসামির ছবিও প্রকাশ করা হয়েছে। তারা হলেন, জিসান, নাজমুস শাদাত, আজতেসামুল রাব্বি তানীম, মোর্শেদ অমর্ত্য ইসলাম।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ জন এজাহারনামীয় এবং চারজন এজাহার বহির্ভূত। গ্রেপ্তার হওয়াদের মধ্যে চার জন বিজ্ঞ আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যে তারা শিবির সন্দেহে আবরারকে মারধর করেছিল।

আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলার ১০১১ নম্বর কক্ষে।

৬ অক্টোবর একই হলের ২০১১ নম্বর কক্ষে তাঁকে নির্যাতন করেন বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। রাত ৩টার দিকে হল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর