মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাস চালানোর দায়ে মোহাম্মদ আবদুল জাব্বার (৪০) নামে এক চালককে ১ মাসের কারাদণ্ড ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে ৭ বাস মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্সের অপরাধে এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত আবদুল জাব্বার ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মো. ইউনুস খানের ছেলে। তিনি মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে ৩ নম্বর রুটের চট্টমেট্রো ছ ১১-১৪৩৭ নম্বরের বাস চালাচ্ছিলেন।
এছাড়া একই অভিযানে, গন্তব্যে না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া, রুট পারমিট এবং ফিটনেসবিহীন যানবাহন চালানোর দায়ে ৭ বাস মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ অক্টোবর) নগরীর অক্সিজেন মোড়ে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
তিনি বলেন অপ্রশিক্ষিত ড্রাইভার ও ফিটনেসবিহীন গাড়ির দরুন প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। হচ্ছে জান মালের ক্ষয়ক্ষতি। তাই সড়ক পথে যাত্রী চলাচল নিরাপদ করতে ও সড়ক দুর্ঘটনা এড়ানো সহ গণপরিবহনে শৃঙ্খলা ফিরাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অক্সিজেন মোড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক চালককে ১ মাসের কারাদণ্ড এবং ৭ বাস মালিককে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বার্তাবাজার/এম.কে