নরসিংদীতে ৩ জেলের অর্থদন্ড, কারেন্ট জাল জব্দ

নরসিংদীর মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ শিকারের দায়ে তিনজনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ১১৫ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

দণ্ড প্রাপ্তরা হলেন- সদর উপজেলার রসুলপুর গ্রামের জেলে জাহাঙ্গীর মিয়া (৪৫), সাইফুল ইসলাম (২০) ও আহম্মদ হোসেন (৩৫)।
সোমবার (১৪ অক্টোবর) বিকালে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ এইচ এম জামেরী হাসান এ দণ্ড প্রদান করেন।

নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল জলিল জানান, সোমবার সকালে অভিযান চালিয়ে মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ মাছ ধরার সময় তিনজনকে আটক করা হয়।

এসময় তাদের নিকট থেকে ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১১৫ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর