বেরোবির কলা অনুষদের নতুন ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনাকে কলা অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

জানা যায়, মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত সোমবার এক আদেশে এই নিয়োগ প্রদান করেন।

উল্লেখ্য, এই নিয়োগ আদেশ ৮ অক্টোবর ২০১৯ তারিখ থেকে আগামী ২(দুই) বছর কার্যকর থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর