গলাচিপা উপজেলায় ৮০% স্মার্ট কার্ড বিতরণ

পটুয়াখালী জেলাধীণ গলাচিপা উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সর্বমোট ১লক্ষ ৯৪ হাজার ১শত ৬১ স্মার্ট কার্ডের মধ্যে ইতিমধ্যে ৩০ আগষ্ট/১৯ থেকে ১৪ অক্টোবর/১৯ পর্যন্ত প্রাপ্ত ভোটার ও নাগরিকদের মধ্যে ৮০% স্মার্ট কার্ড সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

গলাচিপা সদর ইউনিয়নে সরেজমিনে পর্যবেক্ষণ করে জানা যায়, যে সমস্ত ইউনিয়ন গুলোতে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। সেক্ষেত্রে কোন অনিয়ম বা অভিযোগ পাওয়া যায়নি। স্মার্ট কার্ড বিতরণে জেলা নির্বাচন অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্ববধানে ইউনিয়ন পর্যায়ে সঠিকভাবে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা সারিবদ্ধ ভাবে পুরনো জাতীয় পরিচয় পত্র জমা দিয়ে নতুন কার্ড সংগ্রহ করছে।

গলাচিপা উপজেলার নির্বাচন অফিস সূত্রে এবং সরেজমিনে পর্যবেক্ষণ করে জানা যায়, যাদের পুরোন জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেছে তারা ৩শত ৪৫ টাকা ডাচ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকের নির্ধারিত কোড নম্বরে জমা দিয়ে অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করেছে এবং ভোটাররা এসএমএস এর মাধ্যমে বিভিন্ন তথ্য ও প্রাপ্তি স্বীকার সংগ্রহ করেছে।

অফিস সূত্রে জানা যায়, ৮০% স্মার্ট কার্ড বিতরণে ২ হাজার ৪শত ৫৬ টি হারানো কার্ডের নাগরিকরা ইতিমধ্যে ৮লক্ষ৪৭ হাজার ৩শত ২০ টাকা সরকারি ডাচ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকের মাধ্যমে জমা প্রদান করা হয়েছে। স্মার্ট কার্ড বিতরণে প্রতিটি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পুলিশ প্রশাসন, আনসার ভিডিপির সহযোগিতায় প্রশিক্ষণ প্রাপ্ত নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মীরা সুষ্ঠুভাবে স্মার্ট কার্ড বিতরণ করছে বলে জানা যায়। এ ব্যাপারে স্মার্ট কার্ড বিতরণে কোন প্রকার অনিয়ম, অভিযোগ পাওয়া যায়নি এবং স্থানীয় ভোটাররা নতুন স্মার্ট কার্ড পেয়ে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর