ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেওয়া, পোলিং এজেন্টদের মারধর, ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক ও এস এম শাহজামান মোহন।

আজ দুপুর ১ টার দিকে কোটচাঁদপুরে বিএনপির দলীয় কার্যালয়ে ও মহেশপুর পৌর এলাকায় সংবাদ সম্মেলনে তারা এ ঘোষনা দেন। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভোটগ্রহণ চলছে। এ দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রতিদ্বন্দীতা করছেন। দুই উপজেলার মধ্যে কোটচাঁদপুরে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

কোটচাদপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮৮২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৫৩টি এবং মহেশপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৯১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১২টি।

বাইট-
আব্দুর রাজ্জাক
কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর