জামালপুরের সরিষাবাড়ীতে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক আলোচনা সভা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাবের সভাপতিত্তে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার থেকে পোগলদিঘা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ছাদেক আলী, মুক্তিযোদ্ধা হিসেবে মোঃ আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ অভিজ্ঞতায় প্রশ্নের জবাব দেন লোকমান হোসেন কালু। উক্ত আলোচনা ও প্রশ্ন উত্তর অনুষ্ঠানে বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের নানা দিক তুলে ধরে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন মুক্তিযোদ্ধারা।
বার্তাবাজার/কে.জে.পি