গোপালগঞ্জের কোটালীপাড়ায় দশম শ্রেনীর ছাত্র সৌরভ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলার উমাচরণ পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন করেন সৌরভের স্কুলের শিক্ষার্থীরা। এসময় সৌরভের স্বজনেরা, বীর মুক্তিযোদ্ধা সদানন্দ গাঙ্গুলী, প্রাক্তন শিক্ষক বাবু সুভাস চন্দ্র বসু, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য শেখ কামাল উপস্থিত ছিলেন।
মানববন্ধনে দশম শ্রেনীর মেধাবী ছাত্র নির্দোষ সৌরভকে পরিকল্পিত হত্যার জোরালো প্রতিবাদ করে এবং অতিদ্রুত গ্রেফতারকৃত খুনী সাজ্জাদের বাকি সহযোগীদের গ্রেফতার ও ফাঁসির কার্যকর করার প্রতিবাদ জানায়। উল্লেখ্য যে, গত ০৬ অক্টোবর রাতে স্কুলছাত্র সৌরভকে ছুরিকাঘাতে খুন করে সাজ্জাদ এবং ০৯ অক্টোবর খুলনা থেকে খুনী সাজ্জাদকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ।
বার্তাবাজার/কে.জে.পি