ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কলাগাছের ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এতে দশটি ভেলা নিয়ে অংশ নেন প্রতিযোগীরা।আর এই ব্যতীক্রমধর্মী আয়োজন দেখতে জড়ো হন এলাকার শত শত মানুষ।
রবিবার উপজেলার টগরবন্দ ইউনিয়নের ইকড়াইল গ্রামে বিকাল সাড়ে ৪টায় এই ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রত্যেক ভেলায় দু’জন মাঝি বৈঠা বেয়ে প্রতিযোগিতায় অংশ নেন।ভেলাবাইচ শেষে সাঁতার ও ঝরাফুল প্রতিযোগিতাও হয়।
এ প্রতিযোগিতার আয়োজন করে ইকড়াইল যুব সমাজ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন- টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম ও উপজেলা ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।
ভেলাবাইচের আয়োজনকারীরা বার্তা বাজারকে জানান, ‘গ্রামের নদ-নদী বা বিল-বাওরে ভেলায় চরার আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। সেই আনন্দকে মানুষের মাঝে ফিরিয়ে দেয়ার জন্যই এই ব্যতীক্রমধর্মী আয়োজন।’
বার্তাবাজার/কে.জে.পি