নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর বাজারে ছেলে ইসহাক মিয়া’র (৫৫) মৃত্যুর খবর শুনে তার মা রাজিয়া খাতুন (৭০) মারা গেছেন।
শনিবার দিবাগত রাতে উপজেলার নাজিরপুর বাজারে এই ঘটনা ঘটেছে।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ বাবুল জানান, উপজেলার নাজিরপুর বাজারে শনিবার দুপুরে নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিম মুন্সির ছেলে ইসহাক মিয়ার নিজ লন্ড্রির দোকানে আকস্মিকভাবে স্ট্রোক করে মৃত্যু হয়। এদিকে ছেলে ইসহাক মিয়া’র মৃত্যু সংবাদ শুনে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ১৪ ঘণ্টা পর মা রাজিয়া খাতুনেরও মৃত্যু হয়। মা-ছেলের এমন মৃত্যুতে শোকের ছায়া নামে এলাকায়।
রবিবার (১৩ অক্টোবর) উপজেলার নাজিরপুর ঈদগা মাঠে দুপুর ২ টায় মা ও ছেলের জানাজা শেষে তাদের নাজিরপুর সার্বজনীন কবরস্থানে দাফন করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি