কেউ আবরারের কবর জিয়ারত করতে আসলেই ফেরত পাঠিয়ে দেয় পুলিশ

আবরারের ছোট ভাই ফাইয়াজ অভিযোগ করে জানান, তার ভাইয়ের কবর জিয়ারত করতে কেউ আসলে তাকে জিয়ারত করতে না দিয়েই ফেরত পাঠিয়ে দেয় প্রশাসনের লোক ও পুলিশ সদস্যরা। অনেকেই তাদের সাথে দেখা করতে আসে, কিন্তু কাউকেই তাদের বাড়িতে প্রবেশ করতে দেয় না প্রশাসনের লোকেরা।

আজ আবরারের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে তার পরিবারের সাথে সাক্ষাত ও আবরারের কবর জিয়ারত করতে যান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহর নেতৃত্বে কুষ্টিয়া-ঝিনাইদহ শাখার নেতা-কর্মীরা। শোক সন্তপ্ত পরিবারের সাথে নানা বিষয়ে সেখানে কথা বলেন তারা।

আবরারের মা-বাবা সবার কাছে দোয়া চেয়েছেন তাদের ছেলের জন্য। আর কোনো মায়ের বুক যেনো খালি না হয়, অশ্রুশিক্ত চোখে আবরারের মা বারবার এ কথা বলেন। আবরারের দাদার কান্না যেনো থামছেই না আজ কয়েকটা দিন। তিনি বিলাপ করতে করতেই সারাদিন তার নাতিকে স্মরণ করতে থাকেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর