কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দিন স্বপন (৫০) নামে এক টিন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার মঠখোলা বাজারের পাশে এ ঘটনা ঘটলে রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজে মারা যায় । তিনি একই উপজেলার চর দেওকান্দি এলাকার মুন্সিবাড়ির ওয়াহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, মঠখোলা বাজারের টিন ব্যবসায়ী জালাল উদ্দিন স্বপন দুপুরে মোটর সাইকেলযোগে বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে রাস্তায় সামনে এক মহিলা এলাপাথারীভাবে দৌড় দিলে তিনি হটাৎ ব্রেক করে রাস্তায়ই পড়ে যায়। এসময় মাথায় গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার রাত ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা বায়জিদ মাহমুদ মুঠোফোনে “বার্তা বাজার”কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/এস.আর