নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকাররে দায়ে ১৫ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মানিকগঞ্জ শিবালয়ে শনিবার রাত থেকে রোববার ভোর পযর্ন্ত যমুনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদরে আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন-নরুল হক(৪০),কামাল শেখ(৩০), সানোয়ার শখ(২৫) সাজেদ(২০), নওশের আলী (৪৫), সজিব শেখ(২০), রাসেল (২২), হক আলী(২০), দেলোয়ার(২৭), জুয়েল(৩৪), সুজন২৪), আবু তালেব(৩০), সোহেল রানা(২৭), জুয়েল শেখ(৩৫)। এদের সবার বাড়ি উপজেলার আলোকদিয়া চরের বিভিন্ন এলাকায়। এসময় এক লাখ মিটার কারেন্ট জালসহ ২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
পরে শিবালয় উপজলো নির্বাহী র্কমর্কতা এ এফ এম ফিরোজ মাহমুদ ভ্রাম্যমান আদালত বসেিয় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরেণ করেন।।
অপর দিকে উপজেলার আরিচা ঘাটে বিভিন্ন গুদামে র্যাব,স্থানীয় প্রশাসন,মৎস অফিসের কর্মকর্তাদের যৌথ অভিযান পরিচালনা করে পাঁচটি গুদামে ঘরে প্রায় এক কোটি টাকার জাল জব্দ করেন।এসময় একজনকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকার সাভার র্যাব-৪ সিনিয়র সহকারি পুলিশ সুপার উনু মং , শিবালয় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জাকির হোসেন, উপজেলা সিনিয়ার মৎস কর্মকর্তা মো. আতিয়ার রহমানসহ র্যাবের ১৬ জন সদস্য এ অভিযানে অংশ নেন।
র্যাব কর্মকর্তা জানান, দীর্ঘ দিন ধরে আরিচা ঘাটে কয়েকজন ব্যবসায়ী নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করে আসছিল।একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পরে উদ্ধারকৃত জাল যমুনার পারে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া কারেন্ট জালের গুদামের বাকি মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলেও তিনি জানান।
বার্তাবাজর/এম.কে