শিক্ষকদের মর্যাদার প্রতি গুরুত্বারোপ করলেন ড. মুনতাসীর মামুন

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, যথার্থ মূল্যায়ন ও বুনিয়াদি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। রোববার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় তিনি এ তাগিদ দেন।

চবি’র দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি প্রফেসর মো. জাকির হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্যাহ।

মুনতাসীর মামুন বলেন, বঙ্গবন্ধু যেরূপ শিক্ষার মানও শিক্ষার পরিবেশ সৃষ্টির কথা বলেছিলেন। সেরূপ শিক্ষার মান, মর্যাদা ও পরিবেশ সৃষ্টি করা হচ্ছে না। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কেন শিক্ষকদের মধ্য থেকে সিনিয়র অধ্যাপক বা সুপার প্রফেসর থাকবে না? শিক্ষকদের মর্যাদা রক্ষা করতে হবে।

ছাত্ররা তাদের শিক্ষকদের মর্যাদা রক্ষা করেনি। তারা শুধু তাদের রাজনৈতিক মাস্টারদের মর্যাদা রক্ষা করেছে। শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও সম্মান দিতে হবে।’

তিনি আরো বলেন, ছাত্রদের কথা কী আর বলবো? শিক্ষা ও শিক্ষকদের প্রতি তারা খুব একটা সচেতন ও বিনয়ী নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব ছাাত সমাজকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘ঠিক মত লেখাপড়া করো। লেখাপড়া ছাড়া জীবনের কোন দাম নেই।

আর লেখাপড়া শিখে যে সময়টুকু থাকে বাপ-মাকে সাহায্য কর। প্যান্ট পরা শিখছো বলে বাবার সাথে হাল ধরতে লজ্জা করো না।’ কিন্তু বঙ্গবন্ধুর সেই আদেশ ও আদর্শের কার্যত তেমন মূল্যায়ন হয়না। তিনি বলেন এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামীতে শিক্ষিকতা করার জন্য ভালো মানের শিক্ষক খুঁজে পাওয়া যাবেনা।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর