পানিতে ডুবে সাংবাদিক ও কমিউনিষ্ট পার্টি নেতার মৃত্যু

মানিকগঞ্জের ঘিওর উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশ টিভির সাবেক জেলা প্রতিনিধি ওবায়েদুর রহমান(৫২) পানিতে ডুবে মারা গেছেন।বাড়ির পাশে নৌকায় চরে বেড়ানোর সময় পানিতে পড়ে যান তিনি। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ঘিওর উপজেলার কাহেতারা গ্রামে এঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, ওবায়েদুর রহমান দীর্ঘদিন ধরে মৃগি রোগে ভুগছিলেন।নৌকার বেড়ানোর সময় হঠাৎ মৃগি রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে পড়ে যান তিনি।অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করেন।

মৃত্যুকালে ওবায়েদুর রহমান স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, মা-বাবা ভাই-বোনসহ বহু আত্বীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠন শোক জানিয়েছেন।বাদ এশা নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর