হেলমেট পড়া মোটরসাইকেল চালকদের ফুলের শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার

মানিকগঞ্জ বাইক রাইডারস’ গ্রুপের আয়োজনে বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ হেলমেট পড়া মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা ও চকলেট বিতরণ করা হয়েছে।

রোববার সকালে বাইক রাইডারস’ গ্রুপের আয়োজনে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় মোটরসাইকেল চালকদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

এসময় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর গোলাম আম্বিয়া, মানিকগঞ্জ বাইক রাইডারস’ গ্রুপের এডমিন সোহেল আহমেদ, বুলবুল আহমেদ, মটেরেট এহসান হৃদয়, রাইফ মেহেদী সহ অন্যরা উপস্থিত ছিলেন।

মোটরসাইকেল চালকদের সচেতনা মুলক কর্মসূচীর জন্য মানিকগঞ্জ বাইক রাইডারস’ গ্রুপের সকল সদস্যদের অভিনন্দন জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এই ধরনের সচেতনা মুলক প্রচারনা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলেবে। সেই সাথে বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ হেলমেট না থাকলে চালকদের ফুলের শুভেচ্ছা পরিবর্তে দিতে হবে জরিমানা।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর