‘সবাই মিলে শপথ করি, দূর্নীতিবাজদের ঘৃণা করি’- এই প্রতিপাদ্যে ধামরাই উপজেলার প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা।
শনিবার (১৩ অক্টোবর) সমন্বিত জেলা কার্যালয়ের দূর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এর সহযোগীতায় সততা সংঘের সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- দুদক এর ঢাকা বিভাগের পরিচালক মোঃ আকতার হোসেন, ঢাকা জেলা দূর্ণীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ ইব্রাহীম, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা প্রমুখ সহ সংশ্লিষ্টরা।
বার্তাবাজর/এম.কে