টাঙ্গাইলে অন্তসত্ত্বা মা ও শিশুকে জবাই করে হত্যা

টাঙ্গাইলে সদর উপজেলার পৌর এলাকার ভাল্লুককান্দী গ্রামে সাত মাসের অন্তসত্ত্বা মা ও তার চার বছরের শিশু মেয়েকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই গ্রামের আলামিনের স্ত্রী লাকী বেগম(২২) ও তাদের মেয়ে আলিফা (৪)।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন,শনিবার দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর