সিঙ্গাইরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ গ্রেফতার ২

মানিকগঞ্জের সিঙ্গাইরে ১৩ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলো-উপজেলার বায়রা ইউনিয়নের জজবাড়ি এলকার মোশরফ ওরফে লাদেন মোল্লার ছেলে রবিন (২২) ও নয়াপাড়া আদর্শ গ্রামের মৃত সফি দেওয়ানের ছেলে মো: সালাম (৩৭)। এ ঘটনায় অভিযুক্ত একই ইউনিয়নের বাইমাইল আমতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহীনুর রহমান (৩৩) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষিতা কিশোরী গত শনিবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খুজাখোজি করে তাকে কোথাও পাওয়া যাচ্ছিলনা। সন্ধার দিকে খবর পান রবিন ও শাহীনুর রহমান ওই কিশোরীকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করছে।

স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ওই রাতেই ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে থানা পুলিশ। সেই সাথে তাকে ধর্ষণের অভিযোগে রবিন ও ধর্ষনে সহায়তা করার অপরাধে সালামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরেক অভিযুক্ত শাহীনুর রহমান পলাতক রয়েছে।

থানার পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় কিশোরীর পিতা বীর চাঁন ধর্ষণের অভিযোগ এনে গ্রেফতারকৃত দুজনসহ তিনজনকে আসামী করে থানায় মামলা করেছেন। রবিন ও সালামের রিমান্ড চেয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামী শাহীনুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর