যে কোনো মূল্যে বিএনপির সমাবেশ হবে

দেশের ‘স্বার্থবিরোধী‘ চুক্তি বাতিল ও বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আজ রোববার দেশের সব জেলা সদরে বিএনপি জনসভার কর্মসূচি দিয়েছে।

সে মোতাবেক ঢাকা থেকে কেন্দ্রীয় ও সিনিয়র নেতারা বিভিন্ন জেলায় সমাবেশে অতিথি হিসেবে যোগ দিতে সেখানে গেছেন। নওগাঁ জেলায় অতিথি হিসেবে গেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

নওগাঁ থেকে রোববার তিনি সাংবাদিকদের জানান, পুলিশ শনিবার স্থানীয় বিএনপিকে জনসভার অনুমতি দিলেও এখন সভা করতে দিচ্ছে না।

বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহর আটকে দিচ্ছে। পুলিশ বলেছে মাইক ব্যবহার করতে দিবে না। স্টেজ তৈরি করতে দিবে না। তবে যে কোনো মূল্যে বিএনপি সমাবেশ করবে বলে তিনি জানান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর