নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্যে সামনে রেখে আজ রোববার সকালে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, পল্লীশ্রী রি-কল প্রকল্পের সহযোগিতায় পালিত হয়েছে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯”।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির তাৎপর্য তুলে ধরে সারা দেশের জন্য একযোগে শুভ-উদ্ধোধন ঘোষনা করেন।

তারই অংশ হিসেবে ডিমলা উপজেলায় পরিষদ হলরুমে দুর্যোগ প্রশমন দিবসের আনুষ্ঠানিভাবে উদ্ধোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা।

আলোচনা শেষে উপস্থিত এলাকার সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি করার লক্ষে দুর্যোগ মোকাবেলা করার প্রস্তুতিমূলক অগ্নিকান্ড নিবারক মহড়া প্রদর্শন করেন ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইউনিট।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর