রাত ১২টার পর বন্ধ থাকবে ইবির ছাত্রহলের গেট

রাত ১২টার পর বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক ছাত্র হলসমূহের প্রধান গেট। তবে ছাত্রী হলে পূর্বের নিয়ম বলবত থাকবে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। উক্ত বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, শনিবার উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এবং হল প্রাধ্যক্ষগনের মধ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্ত সমূহ হলো, আবাসিক হলে শুধু মাত্র আবাসিক ছাত্রছাত্রীরা অবস্থান করতে পারবে।আবাসিক হল সমূহে নির্দিষ্ট নীতিমালার আলোকে আবাসিকতা প্রদান করা হবে।

মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্টদের সমন্বয়ে একটি মনিটরিং সেলের মাধ্যমে হল সমূহ সার্বক্ষনিক তদারকি করবেন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যেকোন হল যেকোন সময় তল্লাশীর করা হতে পারে। হলের অভ্যন্তরে কোন শিক্ষার্থী অন্য শিক্ষার্থী অথবা শিক্ষার্থীদের দ্বারা নিগৃহীত হচ্ছে কী না তা মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষনিক তদারকি করা হবে।

এছাড়া আগামী ১৯সে অক্টোবরের মধ্যে হল প্রাধ্যক্ষগনকে প্রত্যেকটি হলের আবাসিক ছাত্রছাত্রীদের নামের তালিকা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর প্রেরণ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় ও হল সমূহ সুষ্ঠু ভাবে পরিচালনার স্বার্থে উপর্যুক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য সকল হল প্রাধ্যক্ষকে অনুরোধ করা হয়েছে বলে জানা যায়।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর