আবরার হত্যায় মুজাহিদের স্বীকারোক্তি

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আরেক আসামি মুজাহিদুর রহমান মুজাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বুয়েট ছাত্রলীগের সদস্য ছিলেন।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার জবানবন্দি রেকর্ড করেন। গত ৬ অক্টোবর আবরার খুন হওয়ার পরপরই যে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের মধ্যে মুজাহিদ একজন।

এই হত্যামামলায় এর আগে বুয়েটছাত্র ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিয়ন ও অনিক সরকার আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের একটি কক্ষে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডে জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তারা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। ছাত্রলীগ ইতোমধ্যে ১১ জনকে বহিষ্কার করেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর