গোপালগঞ্জের কোটালীপাড়ায় “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৯ উপলক্ষে মহড়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর বেলা ১১টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে, কোটালীপাড়া এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান। এ সময় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কোটালীপাড়া স্টেশনের একদল ফায়ার কর্মী দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন কসরথ জন সম্মুখে উপস্থাপন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এএসপি(প্রফেশনাল) শেখ মাহমুদ ইসলাম, প্যানেল মেয়র মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার বাড়ৈ, মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মি সরকার, মহিলা সভানেত্রী রাফেজা বেগম। আরোও উপস্থিত ছিলেন- সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, পিআইও অফিস সহকারী আবুল কাশেম, প্রোগ্রাম অফিসার পার্থ সারথী, প্রোগ্রাম অফিসার দিপল বিশ^াস সহ উপজেলার কর্মকর্তা কর্মচারী, নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস