লক্ষ্মীপুরে সকল সমস্যা সম্ভাবনা নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভার প্রধান অতিথি ছিলেন সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গাফফার, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রাশেদ ইকবাল চৌধুরী, সদর পৌর মেয়র আবু তাহের, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালা্হউদ্দিন টিপু, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ, পৌর মেয়র ইসমাইল হোসেন খোকন, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন, পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মূলসহ জেলার সকল শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে বলে সিদান্ত হয়।
বার্তাবাজার/ডব্লিওএস