সরাকারী অফিসের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ১৬ অক্টোবর গনশুনানী

“সবাই মিলে গড়ব দেশ-দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এ শ্লোগানে আগামী ১৬ অক্টোবর রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিভিন্ন বিষয়ে স্থানীয় অভিযোগকারীদের উপস্থিতিতে গণশুনানী অনুষ্ঠিত হবে।

রবিবার থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত ভূমি অফিস, পল্লী বিদ্যুৎ, সেটেলমেন্ট অফিস, সাব রেজিষ্ট্রি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, হিসাব রক্ষন, প্রকল্প বাস্তবায়ন (পিআইও), সমাজসেবা, সমবায়, যুব উন্নয়ন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ও যে কোন সরকারী অফিস সমূহের দুর্নীতি, হয়রানী ও অনিয়মের অভিযোগ গ্রহণ করা হবে বলে জানান, দুদক নোয়াখালী অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর আলম।

তিনি আরো জানান, সরকারী অফিস ও কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সারাদেশব্যপী প্রচারনা ও গণশুনানীর অংশ হিসাবে দুদক উল্লেখ্যযোগ্য কার্যক্রম হাতে নিয়েছে। আগামী ১৬ অক্টোবর অভিযোগকারীদের উপস্থিতিতে গণশুনানী অনুষ্ঠিত হবে।

এদিকে আজ রবিবার সকাল থেকে রামগঞ্জ পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল ও রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক সংষ্কারে মারাত্মক অনিয়মের ব্যাপারে কয়েকটি অভিযোগ উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে দুদক কর্মকর্তাদের নিকট ও অভিযোগ বক্সে জমা দেয়া হয়েছে।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর