আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্ররাজনীতির কোন দোষ নেই, ছাত্ররাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে।
রোববার বেলা সোয়া ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ কে হত্যার পর ছাত্ররাজনীতি বন্ধের দাবি ওঠার প্রেক্ষিতে এ কথা বলেন।
আবরার হত্যার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি উঠেছে সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়।
যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে তিনি বলেন, যুবলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সবাই নজরদারিতে, যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে কি না সেটা পরে জানতে পারবেন।
বার্তাবাজার/ডব্লিওএস