গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালী,আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে ।

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি”-এই প্রতিপাদ্য বিষয়কে সাথে নিয়ে রোববার সকাল দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা,অতি: জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান,নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৃষ্ণা রায় ,নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন সরকার,নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলন সাহা,গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নুর মোহাম্মদ সিকদার,গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার দেবাশিষ বিশ্বাস প্রমুখ।
র‌্যালীটি শহর ঘুরে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, “ব্যাপক গনসচেতনতা তৈরীর জন্যই এ দিবস পালন করা হয়। দূর্যোগ ব্যাবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসাবে পরিনত হয়েছে। ”

পরে সেখানে ভূমিকম্প ও অস্নীকান্ডে করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা। সহায়তা করেন গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর