ছাত্র-শিক্ষক রাজনীতি ও র‌্যাগিং বন্ধে হাইকোর্টে রিট

বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক রাজনীতি ও র‍্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবি ইউনুস আলী আকন্দ দেশের চলমান ছাত্ররাজনীতির প্রেক্ষাপট ও বুয়েটে আবরার হত্যা এবং ছাত্রলীগের চাঁদাবাজির বিষয়গুলো বিবেচনায় এনে রিটটি ফাইল করেন ।

রিটে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্র রাজনীতির ক্ষতিকর দিক তুলে ধরে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি র‍্যাগিং বন্ধে নির্দেশনা চাওয়া হয়। এ সপ্তাহে রিটটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর