ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সভাপতি লাঞ্ছিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সভাপতি এসএম রবিউল ইসলাম পলাশকে লাঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার পূজার ছুটি শেষে ক্যাম্পাস খোলার প্রথম দিনে শাখা ছাত্রলীগের ট্রেন্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, শাখা ছাত্রলীগের সভাপতি বেলা ১১টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের ট্রেন্ডে বসেন এর কিছু সময় পরে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের একটি অংশ ট্রেন্ডে এসে জড়ো হয় এসময় বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী এসে তাকে তুই তুকারি করে ট্রেন্ড থেকে চলে যেতে বলেন। এতে তিনি অপমানিত হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

বিদ্রোহীদের মাদকাসক্ত উল্লেখ করে পলাশ বার্তাবাজার’কে বলেন,কিছু মাদকাসক্ত এসে অশালীন কথা বার্তা বললে আমি ট্রেন্ড ছেড়ে চলে আসি।

তিনি আরো বলেন,যেহেতু তারা মাদকাসক্ত ফলে তারা স্বাভাবিক অবস্থায় নেই একারণে তাদের সাথে কোনোরকমের কথা বলিনি। শুনেছি এদের মধ্যে একজন টেন্টের পাশে বমি করেছে। এঘটনায় তিনি কেন্দ্রীয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

বিদ্রোহী গ্রুপের একাধিক নেতা অভিযোগ অস্বীকার করে বলেন, কেউ মাদকাসক্ত নয় শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক টাকা দিয়ে নেতা হয়েছেন। এজন্য তাদের নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করেছে।ক্যাম্পাসে কোনো দূর্নীতিবাজের ঠাঁই নাই।

তবে ইবি ছাত্রলীগ সভাপতির দাবী তিনি অনৈতিক উপায়ে নেতা হননি ।

উল্লেখ্য যে,ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে টাকার বিনিময়ে নেতা হওয়া এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ করে, দুই দফা ক্যাম্পাস থেকে তাড়িয়ে বের করে দেয় বিদ্রোহীরা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর