বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর শনিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত ১২টার দিকে এ রিপোর্ট লেখার সময় তিনি পল্লবী থানায় অবস্থান করছিলেন বলে জানান থানার ডিউটি অফিসার। অপরদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর