চন্দ্রগঞ্জ ছাত্রলীগের সম্মেলন ২০ অক্টোবর, সভাপতি পদে এগিয়ে কাজী নিজাম

বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ৩ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। একই সাথে ১৫টি শাখা কমিটির সম্মেলনের তারিখও ঘোষনা করা হয়।

ঘোষনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা, আওয়ামীপন্থী পরিবার,বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে লালন করে, মাদকের বিরুদ্ধে সোচ্চার, কর্মীবান্ধব,সৎ,পরিশ্রমী, নিয়মিত ছাত্র, অবিবাহিত ও যোগ্যতা বিবেচনা করে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে বলে প্রতিশ্রুতি দেয় জেলা নেতৃবৃন্দ।

তারই আলোকে নতুন নেতৃত্বের গুনাবলী নিয়ে আওয়ামীপন্থী পরিবারের সন্তান ও বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে লালনকৃত মেধাবী ছাত্র নেতা কাজী নিজাম উদ্দিন। ছাত্র রাজনীতি ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ কর্মী থেকে দত্তপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে নেতৃত্বে আসে কাজী নিজাম। নেতৃত্বে গুনাবলীতে একে একে দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, কপিল উদ্দিন বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য, জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদকের দায়িত্ব পালন করেছে।

বর্তমানে দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ আহবায়ক কমিটির ১ম সদস্য হিসেবে দায়িত্বরত আছে। এছাড়াও সামাজিক ভাবে লক্ষীপুর একতা ক্লাবের সভাপতি, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সদস্য ও রমারখীল জব্বারীয়া ইসলামিয়া আলিম মাদরাসা বিদ্যুৎ শায়ি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
রাজনীতি করতে গিয়ে বিরোধী শক্তির হাতে কাজী নিজাম সহ তার পরিবার ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে অসংখ্যবার নির্যাতরে শিকার হয়েছে।

কাজী নিজাম জানান, রাজনীতি করতে গিয়ে আমি ও আমার পরিবার হামলা নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে আমার সেজো ভাই মুহশিন কবির নিশান কে তৎকালীন সময়ে বিএনপি সন্ত্রাসীরা আমার বাড়ীতে হামলা করে এবং আমার মায়ের গায়ে আঘাত করে,এবং আমার ভাইকে তুলে নিয়ে যায়,ভাইয়ের শরীরে বিড়ির আগুন দিয়ে ক্ষত সৃষ্টি করে, পা কাটার হুমকি দেওয়ায় ৩ লক্ষ টাকার বিনিময়ে ভাইকে উদ্ধার করি।

এছাড়াও ২০০১ থেকে ২০০৫ সালে পর্যন্ত আমাদের পরিবারের উপর কয়েক বার চাঁদা নেয়, বোনের বিয়েতে বোনকে উঠিয়ে নেবে বলে লক্ষ টাকা চাঁদা নেয়।

নতুন কমিটি উপলক্ষে কাজী নিজাম বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন করি এবং জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। আমার রক্তে মাংসে মিসে আছে আওয়ামীলীগের আদর্শ। সুতারাং যতদিন বাঁচবো মুজিব আদর্শ নিয়েই বেঁচে থাকবো।

তিনি বলেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগকে সু-সংগঠিত করতে,নীতি নৈতিকতার উর্দ্ধে উঠে আদর্শবান, মেধাবী ছাত্রদের বাংলাদেশ ছাত্রলীগের পতাকা তলে আনার একমাত্র আমার লক্ষ্য উদ্দেশ্য। সুতারাং আমি আশা করি সকল বিবেচনায় জেলা নেতৃবৃন্দ আমাকে বিবেচনায় রাখবেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর