ভৈরব- কিশোরগঞ্জ- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

যাত্রীবাহী লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ভৈরব- কিশোরগঞ্জ- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সন্ধ্যা ৭টা ৪৫মিঃ ভৈরব রেলস্টেশন অদূরে সিগন্যাল পয়েন্ট এর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ২৪১ নং লোকাল ট্রেনের ইঞ্জিন এর পিছনের বগির দু”টি চাকা লাইন থেকে পড়ে যায়।
এতে কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

ফলে ভৈরব হইতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেল-সড়কপথে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ভৈরব রেল স্টেশন মাস্টার এ টি এম কামরুজ্জামান জানান, আখাউড়ায় উদ্ধারকারী রিলিফট্রেন জন্য খবর দেওয়া হয়েছে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসলেই লাইনচ্যুত বগিটি লাইনে তোলার কাজ শুরু হবে।

এদিকে রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত এ রিপোর্ট লেখার সময় উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছেনি।। ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে আটকা পড়েছে,
ফলে এগারসিন্দুর কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর