ঘাটাইলে মানবাধিকার কমিশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

শনিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মানবাধিকার কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে জেলা মানবাধিকার নেতৃবৃন্দদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মানাবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত,সভাপতি এমদাদুল হক খান হুমায়ন এর সভাপতিত্বে শাপলা শিশু পার্কে সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মানবাধিকার কমিশনের সভাপতি নাসরিন জাহান খান বিউটি।

এছাড়াও বক্তব্য রাখেন, বিশিষ্ট ছড়াকার দেলোয়ার হোসেন টাঙ্গালা,সাধারন সম্পাদক কাজী তাজ উদ্দিন আহমেদ রিপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান তাপস,উপজেলা মানাবধিকার কমিশনের সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম খান কোষাধ্যক্ষ শাজাহান আলী সরকার,যুগ্ম সাধারন সম্পাদক বিএরডিবি চেয়ারম্যান মোঃ রুহুল আমীন,দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধিওবার্তাবাজার ডট কম জেলা প্রতিনিধি উত্তম কুমার আর্য্য,সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান,মোঃ ওয়াহেদ আলী সরকার প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর