পৃথক ঘটনায় তিন নারী ধর্ষণের শিকার, আটক ৩

ঢাকার সাভারে পৃথক ঘটনায় তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তিন ধর্ষককে আটক করেছে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, গতকাল শুক্রবার রাতে মানিকগঞ্জ থেকে এক কিশোরী (১৭) গার্মেন্টসে চাকরির জন্য সাভারের আমিনবাজারের হিজলা গ্রামে ওয়াসিম নামের (২৯) এক যুবকের বাড়িতে আসেন। পরে ওই কিশোরীকে ওয়াসিম একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষিতা ধর্ষক যুবক ওয়াসিমকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রাতেই পুলিশ হিজলা গ্রামে অভিযান চালিয়ে ওই ধর্ষণককে আটক করে।

এদিকে, সাভার পৌরসভার ভাগলপুর নামক এলাকায় বিয়ের প্রভোলন দেখিয়ে এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে মনিরুল ইসলাম আলিফ নামের এক যুবককে আটক করে পুলিশ।

পরে রাতে ধর্ষিতা মনিরুল ইসলাম আলিফকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে পুলিশ ধর্ষণকারীকে আটক করে।

অপরদিকে, সাভার পৌরসভার পার্বতীনগর এলাকায় ফুফার বাসায় বেড়াতে এসে এক কিশোরী (১৭) নিজের ফুফার ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই কিশোরী ফুফা জসিমকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ধর্ষণকারী জসিমকে আটক করে।

এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জানান, ধর্ষণের শিকার তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে’ ভর্তি করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর