শেকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত

স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের লক্ষ্যে মানুষকে বেশি বেশি ডিম খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করতে বিশ্বের অন্যান্য দেশের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘বিশ্ব ডিম দিবস-২০১৯’। এ উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের ডিম বিতরন, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল”সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই “।

আজ শনিবার সকাল ১০টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালের ট্রেজেরার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, ড. কে. বি এম সাইফুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শেখ কামাল ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শেখ কামাল ভবনের সামনে ডিম বিতরন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর