বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের নওগাঁ জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে নেতৃত্বদেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা।
এসময় বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক মামুনুজ্জামান মামুনর সঞ্চালনা আলোচনা সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, শিল্পও বানিজ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নয়ন, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ওমর ফারুক সুমন, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক ফেন্সি চৌধুরীসহ জেলা আঃলীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিল।
বার্তাবাজার/কে.জে.পি