শেরপুরে মুক্তিযোদ্ধা আকিম উদ্দিন স্বরণে দোয়া মাহফিল

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১২ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রাশেদুল হকের বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আকিম উদ্দিনের স্বরণে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আফজাল হোসেন মারুফের স ালণায় বাক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক আবু হাতেম, শশাংক রায়, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সবুর, আল মাহমুদ, মনোয়ার কাওছার, রনক লায়লা, সাইদুল ইসলাম প্রমূখ। এ সময় মাঠ পর্যায়ের ২৯ টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা উপস্থিত ছিলেন। শেষে সহকারি স্বাস্থ্য পরিদর্শক এহতেসামুল হক বীর মুক্তিযোদ্ধা মরহুম আকিম উদ্দিনের আত্মার মাগফিরাত ও সারা বিশে^র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর