বিএনপির সমাবেশ: নেতাকর্মীরা জড়ো হচ্ছ নয়াপল্টনে

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আজ দুপুর ২টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ সমাবেশের আয়োজন করেছে বলে জানা গেছে।

‘দেশবিরোধী চুক্তি’ ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রবিাদ এবং ‘প্রহসনের বিচারে’ বন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি’র ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ নগর সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর