পাবনায় ফুটবল খেলায় সংঘর্ষ আহত ১৫

পাবনা সদর উপজেলার চরঘোষপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ আহতদের মধ্যে ৩জন নারী ও এক শিশু রয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কাটু ও কাইয়ুম গ্রুপের লোকজন সদর উপজেলার চরঘোষপুর মধ্যপাড়ায় একটি মাঠে ফুটবল খেলছিলেন। এ সময় খেলা নিয়ে দুই গ্রুপের ছেলেদের মধ্যে কথা কাটাকাটি ও মারমারি হয়।

এরই জের ধরে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। সংঘর্ষে উভয় গ্রুপের লোকেরা দেশীয় ধারালো অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এসময় আগ্নেয়াস্ত্রের গুলিতে ১০ জনসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৩জন নারী ও ১টি শিশু রয়েছে।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

ঘটনাস্থল থেকে মুকুল (৩২)ও হাবিব (৪২)নামে দুই জনকে আটক করা হয়েছে। এরা কাইয়ুম গ্রুপের সমর্থক বলে ওসি জানান। অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোর্য়াটার) ফিরোজ কবির এবং সদর থানার ওসি নাসিম আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর