মাশরাফির বাবা অসুস্থ, সিএমএইচে ভর্তি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

শুক্রবার সন্ধ্যায় নড়াইলে নিজের বাড়িতে সন্ধ্যায় হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন মাশরাফির বাবা। অসুস্থ হওয়ায় পরিবারের লোকজন দ্রুত চিকিৎসকদের খবর দেন।

উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়ায় হয় মাশরাফির বাবাকে। বর্তমানে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক মশিউর রহমান বাবু একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার রাত ১০টার দিকে গোলাম মুর্তজাকে যশোর সম্মিলিত সাম
রিক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তার শারীরিক পরীক্ষা করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর