ময়মনিসংহে নারীর পেটে ২ হাজার পিস ইয়াবা

ময়মনিসংহে পেটের ভেতরে ২ হাজার পিস ইয়াবা বহন কালে এক নারী কে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) ময়মনসিংহ শহরের দিঘারকান্দা এলাকা থেকে বিকাল সাড়ে ৪টার দিকে সিমা (২৮) নামে ঐ মহিলাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শহরের দিঘারাকান্দা বাইপাসা মোড় রেজা সিএনিজ ফিলিং স্টেশনের সামেনে থেকে ঐ মহিলাকে আটক করে ডিবি পুলিশের একটি দল।

পরে তার পেট থেক ২হাজার পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়। আটক আয়েশা সিদ্দিকা সিমা কক্সবাজার জেলার টেকনাফ হুয়াইকং গ্রামের মৃৃৃত সামছুল আলমের মেয়ে। সিমা আন্তঃজেলা মিহলা মাদক কারবারী চক্রের অন্যতম সদস্য বলে জানান ওসি শাহ কামাল আকন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর