কিশোরী সাফের ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফ নারী অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সাথে ভুটানকে হারিয়ে নিজেদের ফাইনাল নিশ্চিত করেছে ভারতও।

আজ (শুক্রবার) ভুটানের থিম্পুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে এবং ভারত ১০-১ গোলে হারিয়েছে স্বাগতিক ভুটানকে।

বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ভুটানকে এবং ভারত ৪-১ গোলে জিতেছিল নেপালের বিরুদ্ধে। দুই ম্যাচ করে হারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেপাল ও ভুটান।

৪ দলের এ টুর্নামেন্টে খেলা হচ্ছে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। বাংলাদেশ ও ভারত ফাইনাল খেলবে ১৫ অক্টোবর। তার আগে ১৩ অক্টোবর দুই দেশ মুখোমুখি হবে লিগ ম্যাচে।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেছেন শাহেদা আক্তার রিপা ১২ মিনিটে এবং অধিনায়ক শামসুন্নাহার ২৬ মিনিটে। ২ গোলে পিছিয়ে পড়া নেপাল দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় ৬৪ মিনিটে আমিশা কারকির গোলে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর