সম্প্রতি ঢালিউড কুইন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরীর মধ্যে প্রেম চলছে এমন গুঞ্জন ওঠে। এ গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন বাপ্পি।
ভিত্তিহীন এমন গুঞ্জনের কথা উড়িয়ে দিয়েছেন বাপ্পি চৌধুরী। তিনি বলেন, ‘একসঙ্গে কাজ করলে গুঞ্জন উঠবেই। আর আমি যখন যে নায়িকার সঙ্গে কাজ করেছি তখন তার সঙ্গেও এমন গুঞ্জন ওঠেছে। তবে আমি আমার দর্শক ভক্তদের বলব এমন প্রেমের গুঞ্জন শুধু মানুষের মুখে কিন্তু বাস্তবে নয়। দিদির সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক আছে, তা হলো বন্ধুত্ব। এছাড়া প্রেম কিংবা অন্য কোনও বিষয় নিয়ে আমাদের মধ্যে কিছু নেই।’
২০১৭ সালের ২২ নভেম্বর চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠিয়েছিলেন তার সাবেক স্বামী নায়ক শাকিব খান। তার উপর এনেছিলেন নানা অভিযোগ। সেসব অভিযোগের মধ্যে একটি ছিল, অপুর প্রেমের সম্পর্কের কারণে তালাক দেন শাকিব। যদিও সে সময় শাকিব খান সরাসরি কারও নাম উল্লেখ করেননি। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ঘুরেফিরে বাপ্পির নামটি ওঠে আসে। এমন ধারণা থেকেই তাদের প্রেম চলছে বলে গুঞ্জন ওঠে গেল দুবছর যাবৎ।
বিভিন্ন গণমাধ্যমে অপু ও বাপ্পি বিভিন্ন সময়ে এই বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তারা জানিয়েছেন তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। বাপ্পি অপুকে তার দিদি বলেও সম্বোধন করেন।
উল্লেখ্য, বাপ্পি-অপু হয়ে জুটি হয়ে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমার কাজ শেষ করেছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।
বার্তাবাজার/ডব্লিওএস