ফের আন্দোলনের ডাক বুয়েট শিক্ষার্থীদের

বুয়েটে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষকদের দাবি মেনে না নিয়ে ফের আন্দোলনের ঘোষনা দিয়েছেন। ভর্তি পরীক্ষার সময় নিয়ে বিরোধিতা করে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

বৈঠক শেষে ফিরে যাচ্ছেন শিক্ষকরা

আজ (বৃহস্পতিবার) বিকেলে বুয়েট ক্যাম্পাসের অডিটোরিয়ামে শিক্ষকদের সাথে আলোচনায় বসে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা। বৈঠকে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেন ভিসি সাইফুল ইসলাম। তবে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়েই হবে জানালে শিক্ষার্থীরা এর বিরোধিতা করেন।

রাত ৯ টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্রিফ করার কথা রয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর