আলফাডাঙ্গায় মা ইলিশ রক্ষার্থে অভিযান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মা ইলিশ রক্ষার্থে মধুমতি নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

শুক্রবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার হেলেঞ্চা ঘাট থেকে পবনবেগ পর্যন্ত বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।পরে এগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বার্তা বাজারকে জানান, কেউ সরকারের আইন অমান্য করে মা ইলিশ ধরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যেকোনো মূল্যে তারা সরকারের মা ইলিশ রক্ষা অভিযান সফল করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ফরিদপুর জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর