আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ফেনীতে কন্যা শিশু সমাবেশ, কন্যা শিশুদের দেশের গান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” – এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি ফেনী জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ফেনী জেলা পরিষদের ড: সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার।

জেলা শিশু একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষক পৃর্থ্বীরাজ চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার রাজীব দাশ পুরাকায়স্থ। সভায় প্রধান অতিথি বলেন, কন্যা শিশুকে বোঝা মনে করবেন না।তারা আপনার সম্পদ। সমাজের সকল ক্ষেত্রে এখন নারীরা অনেক এগিয়ে।

কন্যা শিশুকে অভিভাবকরা শিশুকাল থেকে ঠিকভাবে দেখভাল করলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। শেষে অতিথিবৃন্দ দেশের গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর