বুয়েটের আবাসিক হল গুলোতে শিক্ষার্থীদের নিয়েই অভিযান!

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীদের নিয়েই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সদ্য পদত্যাগকারী শেরে বাংলা হলের প্রভোস্ট জাফর ইকবাল খান।

তিনি বলেন, যারা নেতা দাবি করে একজনে এক রুম ও দুইরোম একসাথে দখল করে থাকে তাদের বিরুদ্ধে আজ থেকেই শিক্ষার্থীদের নিয়ে অভিযান চালানো হবে।

আবরার হত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে আলোচনার টেবিলে বসে বুয়েট ভিসি ও সংশ্লিষ্টরা। আজ পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী বুয়েট অডিটরিয়মে বিকেল সাড়ে ৫ টায় আনুষ্ঠানিকভাবে এ কথা জানানো হয়।

বুয়েটের সকল শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও ছাত্রলীগের কোনো নেতা কর্মীকে দেখা যায়নি।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জের ধরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে রোববার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিস্তারিত আসছে….

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর